![]() |
||
|
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। বেকারদের কারও কারও জন্য অপ্রত্যাশিত সুসংবাদ অপেক্ষা করছে। পেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। পেমে সাফল্যের সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। |
||